ছবিঃ সিএনআই
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৩ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার ভুইয়ানলা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আরিফ, মেহেন্দীগঞ্জ উপজেলার চরমেটুয়া গ্রামের রশিদ হাওলাদারের ছেলে মো. রাসেল ও ফরিদপুর জেলার চরভ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের হালিম সোমবার (৫জানুয়ারি) রাতে পদ্মা নদীর মধুরচর বটতলা ও কৃষ্ণদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৩ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত। এ সময় ১টি ড্রেজার মেশিন জব্ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট মো. মামুন খান। আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)