ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে ভাড়া নিয়ে চালক রজ্জব আলীকে (৫০) হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার বৈদ্দ্যের বাজার ইউনিয়নের হাঁড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক রজ্জব আলী (৫০) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।
নিহতের ছেলে সানাউল্লাহ মিয়া জানান, গতকাল সোমবার সকাল ৮টা দিকে অটোরিকশা নিয়ে বের হন তিনি। বিকেলে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, আমার একটি ছেলে দুইটি মেয়ে। আমার স্বামী খুবই সহজ সরল মানুষ। অটোরিকশা চালিয়ে তিনি আমাদের পুরো পরিবারের ভরণপোষণ করেন। আমি এ হত্যার বিচার চাই।
সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, নিহতের গলায় চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ছিনতাইকারীরা যাত্রীবেশে ওঠে পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)