• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে পন্যবাহী গাড়ীতে চাঁদাবাজীর সময় আটক ২৫

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়কালে নারায়ণগঞ্জের বিভিন্ন প্ৰবেশমুখ থেকে ২৫ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণের চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ চাঁদাবাজকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ ও ১২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রাপ্তরা হলেন: মো. জুয়েল আহমেদ (৩০), মো. শফিকুল ইসলাম (২৭), আব্দুর রহমান (৩০), মো. আশরাফ উদ্দিন (৪০), খলিল (৪০), মো. ওমর ফারুক (২৮), মো. ওমর ফারুক (৪০), হাসান মাসুম (৪০), মো. বিপ্লব খান (২৯), মো.ফরহাদ (২৮), মো. আসিফ (২১), মো. আতিকুর রহমান (৪৫), মারুফ হোসেন (২৮)।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন- মো. কবির হোসেন (২৮) রানা (৩০), মো. রাজিব (৩০), দিপু (১৯), মো.সাদ্দাম হোসেন (১৮), মো. সুমন খান লাল (৩২),আব্দুর রহমান মুন্না (৪০), মো. সোহেল (৩৫), আল আমিন (৩৫), মো. ইকবাল (৪৫), মো. রকিবুল হাসান (২৬) ও মো. রাসেল (২৫)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দূপুরে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন । এরআগে রবিবার (৪ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন প্রবেশমুখ থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক তদন্ত সূত্রে তারা জানতে পারেন সম্প্রতি পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির কারণে অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের মূল্য। এর ফলে সড়ক ও মহাসড়কে এসব বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

যার কারণে সবজির মৌসুমেও কমছে না সবজির দাম।তাই জনস্বার্থে অভিযানে নেমে গ্রেপ্তার করে এদের। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞেসা করলে কারা স্বীকার করেন যে তারা নারায়ণগঞ্জের প্রবেশমুখে বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে আসছিল। তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রতি রাতে বিভিন্ন এলাকায় রাস্তার ওপর তারা অবস্থান নেয়। অনেক ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও দিয়ে থাকে।

র‍্যাব আরও জানান, মাঝেমধ্যে গাড়ি চালকরা চাঁদাবাজদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাঙচুর, চালক ও হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। মূলত এদের কাছে দূরপাল্লার পণ্যবাহী ট্রাক চালক ও ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়ে।

 

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo