• অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট স‌নি র‍্যাবের হাতে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানিকগঞ্জের চিহ্নিত মাদক সম্রাট সনিকে গ্রেফতার করেছে র‌্যাব। সে আত্মগোপনে থেকে দীর্ঘদিন ধরে মাদকের ব‌্যবসা চালিয়ে যাচ্ছিল।সোমবার (৫ ফেব্রুয়ারি) সনিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪ সি‌পি‌সি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন। এর আ‌গে র‌বিবার রা‌তে মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম শেওতা এলাকা থে‌কে তাকে গ্রেফতার করা হয়।

পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। আটক মো. হেদায়তুর রহমান সনি (৪২) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে৷র‌্যাব ৪ সি‌পি‌সি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানায়, গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট।

আসামি দীর্ঘদিন যাবত কক্সবাজার ও টেকনাফ সহ সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন , ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে এনে মানিকগঞ্জ ও ঢাকা সহ আন্তঃজেলায় বিক্রয় করে আসছিল। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট মোঃ হেদায়েতুর রহমান সনি মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গত ২ বছর যাবৎ পলাতক ছিল।

এরই প্রেক্ষিতে র‌্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জের একটি আভিযানিক দল সনিকে গ্রেফতারে তৎপর হয়ে সোর্স নিয়োগ পূর্বক ও তথ্য ও প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ জেলার সদর থানাধীন পশ্চিম শেওতা এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo