• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র‍্যাব-১০

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১০ বছর যাবৎ পলাতক আসামী নুর ইসলাম বাবু’কে যশোর জেলার কোতোয়ালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি ৩। প্রেস নোটের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১০ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার।

জানা যায়, শনিবার  (৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী থানাধীন বেজপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুর ইসলাম বাবু (৫৬) পিতা-মোঃ মুনসুর আলি শেখ, সাং-কাউরিয়া রেইলগেট ঋষিপাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর’কে গ্রেফতার করে।র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ধৃত আসামী একজন আন্ত:জেলা মাদক কারবারি।

সে দেশের সীমান্তবর্তী জেলা যশোর এর বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে যশোর, ফরিদপুর সহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করত। তার নামে যশোর ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা বিদ্যমান আছে। সে বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকসহ হাতেনাতে ধরা পড়ে।

আসামীর নামে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মামলা নং-২৫, তারিখ-১৯/০৯/২০১৪ ইং,  ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। তিনি আরো জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার সাজাপ্রাপ্ত আসামী বলে স্বীকার করেছে। সে জামিনে মুক্ত হয়ে দীর্ঘ ১০(দশ) বছর ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo