ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২ ফেব্রুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা ঝালবাজার এলাকার মাদক কারবারি মোঃ হামিদুল ইসলামকে তার নিজ বাড়িতে গাঁজার গাছসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত হামিদুল ইসলাম তার নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিল। এই সংক্রান্তে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)