ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলা ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইদুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের আটারোপাইকা গ্রামের সৈয়দ আলীর ছেলে।
পুলিশ জানায়, বুড়াবুড়ি ইউনিয়নের আটারোপাইকা গ্রামের জয়কালী ভাটার মালিক সাইদুল ইসলাম শেয়ার পাটনারদের কাছে চেক দিয়ে টাকা আত্মসাত করে। এই সংক্রান্তে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়। মামলার পর থেকে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় পলাতক ছিল আসামী সাইদুল। গত ১ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই শাহ আলম, এসআই মিজানুর রহমানসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে ৬ টি ওয়ারেন্টভূক্ত ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
শনিবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)