প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইস জব্দসহ অসদুপায় অবলম্বন করায় তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়. বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষা মোট ৩৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩২ হাজার ১৭৯ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২৩ হাজার ৫৬৫ জন। আর অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৬১৪ জন। পরীক্ষা চলাকালীন সময় বহিষ্কৃত হয়েছেন ২৬ জন। এছাড়াও ডিজিটাল ডিভাইস, মোবাইলসহ অসদুপায় অবলম্বন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্ষ পরিদর্শকদের হাতে আটক হয়েছেন ১৯ জন।
এই তথ্য নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন জানান, আটকের পর তাদেরকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তবে এই ১৯ জন আটক এর ঘটনা ছাড়া বগুড়ায় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)