• অপরাধ ও দুর্নীতি

মুসল্লি সেজে ইজতেমার বাসে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মুসল্লি সেজে ইজতেমার বাসে গাঁজা পাচারের চেষ্টাকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নাগেশ্বরী পৌরসভাধীর বাসস্ট্যান্ড থেকে ছন্মবেশে বিশ্ব ইজতেমার রির্জাভ বাসে মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করার সময় মুসিল্লিদের সহায়তায় নাগেশ্বরীর আঙ্করনগর নতুন বাজার গ্রামের মাদক কারবারি মোঃ আঙ্গুল হোসেন (৩০)কে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি ছদ্মবেশে বিশ্ব ইসতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু মুসিল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের চৌকস টিমের অভিযানে তা ব্যর্থ হয়। এই বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo