• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটায় অভিযান

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।  বুধবার সকাল থেকে দিনব্যাপী অভিযানে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি তামজিদের নেতৃত্বে বন্দর উপজেলার ১৫টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন,২০১৩(সংশোধিত ২০১৯) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী বন্দর উপজেলার মদনপুর কেওঢালা এলাকায় ১৫টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় এনবিএম ব্রিকস ফিল্ড,রুপা ব্রিকস ফিল্ড ও আনন্দ ব্রিকস ফিল্ড ৩টিকে আলাদাভাবে ৬লাখ টাকা করে এবং আরও ১২টি অবৈধ ইটভাটাকে প্রতিটি ৩লক্ষ টাকা করে মোট ১৫টি ইটভাটাকে ৫৪লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।জরিমানার পাশাপাশি তিনটি ইটভাটার গুরুত্বপূর্ণ অংশ ভেকু দিয়ে গুরিয়ে দেয়া হয় এবং এই ১৫টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক শেখ মুজাহিদ জানান,অবৈধভাবে ইটভাটা স্থাপন করে পরিবেশ দূষণ করায় এবং সরকারী আইন ভঙ্গ করায় ১৫ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৫৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই অবৈধ ইটভাটা গুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo