ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুনকে (৫৩) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে গাজীপুর মহানগরীর জয়েরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন, কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নিহত কলেজ শিক্ষকের ভাই মজিবর রহমান (৫৫), মজিবুরের দুই ছেলে মো. সুমন (২৮) ও মো. সেজান (২০)। এর আগে র্যাব-১ এর সদস্যরা মামলার অপর আসামি নিহতের বড় ভাই মোহাম্মদ আলীকে (৬৫) গ্রেপ্তার করে।
নিহত রেজা সাঈদ আল মামুন (৫৩) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র্যাবের গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, গত ২৮ জানুয়ারি বিকেলে কালিয়াকৈর থানাধীন ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা এলাকায় রেজা সাইদ আল মামুন মাঠে কাজ করার সময় আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী হাসিনা আক্তার (৪৫) বাদী হয়ে কালিয়াকৈর থানায় চার জনকে আসামি করে মামলা করেন।
তিনি আরও বলেন, হত্যা মামলার হুকুমদাতা হিসেবে এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)