• অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে ৫ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পাঁচ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা আর্থিক জরিমানা ও দুই ইট ভাটার চুল্লি এবং কাঁচা ইট ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ২৯ জানুয়ারি সোমবার দিনব্যাপী মধুপুর ও ঘাটাইল উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ'সহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মধুপুরের দড়িহাতিল এলাকার মেসার্স মধুপুর ব্রিকস ও মেসার্স তিতাস ব্রিকস, কুড়ালিয়ার মেসার্স আশা ব্রিকস ও মেসার্স সিটি ব্রিকস, ঘাটাইলের রসুলপুরের মেসার্স সালাম/সাগর ব্রিকস মালিককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ঘাটাইলের মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকস এর চুল্লি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo