ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রমের উলিপুরে ৪ ঘন্টার মধ্যে চোরাই অটোরিকশা উদ্ধার করে আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা মোঃ শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শরিফ তবকপুর ইউনিয়নের বামনের হাট এলাকার ফজলার রহমানের পুত্র।
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের জকরিয়াপাড়া এলাকার এরশাদুল হকের বাড়ী থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। সোমবার(২৯ জানুয়ারি) দুপুরে এই সংক্রান্তে থানায় একটি মামলা দায়ের করা হয়।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ ঘন্টার মধ্যে দলদলিয়া ইউনিয়নের তেজারমোড় থেকে চোর চক্রের মূলহোতা মোঃ শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে। এবং তার হেফাজতে থাকা অটোরিকশাটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)