• অপরাধ ও দুর্নীতি

ট্রাকে লালমনিরহাট থেকে ফেন্সিডিল যাচ্ছিলো ময়মনসিংহে, আটক ২ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার শিবগঞ্জে ২৪২ বোতল ফেন্সিডিলসহ ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের লস্করপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, লালমনিরহাট জেলার পাটগ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে ট্রাকচালক আবু শহিদ (৪৫) ও তার সহকারী মৃত হাফিজার রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩২)।

সোমবার র‌্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লালমনিরহাট থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকে করে ফেন্সিডিলের চালান নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে লস্করপুর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ট্রাকটির চালকের কেবিন থেকে ২৪২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়। এইসময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সোমবার সকালে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo