ছবিঃ সিএনআই
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারের ধীতপুরে একই পরিবারের ৫ জনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় আল-আমিন (৩০) নামের আরও ১ জন আসামিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত আল-আমিন দক্ষিণ শিমুলিয়া তালপট্টি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। গতকাল রাতে অভিযানা চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে দোহার সার্কেলের পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এর আগেও ২ জন আসামি গ্রেফতার করা হয় এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথার স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)