• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে গাজা সহ সিহাব মোল্লা নামে একজন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় গাঁজাসহ শিহাব মোল্যা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার শিহাব মোল্যা সদর উপজেলার ডাংগাসিংগা গ্রামের মো. গফ্ফার মোল্যার ছেলে।

পুলিশ জানায়, নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) সোমবার রাতে সদর উপজেলার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রামে অভিযান চালিয়ে শিহাব মোল্যা নামে ওই যুবককে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo