• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

উলিপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে জেল-হজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার তবকপুর ইউনিয়নে। জানা গেছে, গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। সেই সুবাদে বেলাল হোসেন বিল্লু নামের এক যুবক দীর্ঘদিন থেকে ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ ডিসেম্বর দুপুরে বেলাল ও তার সঙ্গীরা ওই গৃহবধূকে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে অপহরন করে। একই দিন রাত সাড়ে ১০ টায় একটি পুকুর পাড়ের পাহারার ঘরে বেলাল গৃহবধূকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। গত ৩১ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় বেলালসহ তার সঙ্গীরা ওই গৃহবধূকে চৌমুহনী বাজারে রেখে চলে যায়। এ ঘটনায় বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগি ওই গৃহবধূ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের জাবেদ আলীর পুত্র মোঃ নাজমুল ইসলাম (৩১), ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর কবিরাজ পাড়া গ্রামের সাজেদুর রহমানের পুত্র মোঃ রায়হান আহাম্মেদ(২৫), দক্ষিন মধুপুর গ্রামের বিপ্লব কুমারের পুত্র সাগর কুমার(২৬) ও মধুপুর ডাক্তার পাড়া গ্রামের মোশফিকুর রহমানের পুত্র মোঃ রাকিব হাসান জুয়েল (২১)।

মঙ্গলবার(২ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo