• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওয়াতি।
‎
‎বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
‎
‎তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে ইন্দোনেশিয়ায় এ দেশের ওষুধের বাজার সম্প্রসারণে কার্যকর ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।
‎
‎তিনি দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্র ও বিমান যোগাযোগ উন্নয়ন এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণে দূতাবাসের সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ দেশটি থেকে কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও শিল্পের বিভিন্ন কাঁচামাল আমদানি করে। তবে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের বড় ধরনের ঘাটতি রয়েছে। এটা এখন কমিয়ে আনার চেষ্টা শুরু করতে হবে।
‎
‎তিনি বলেন, হালাল খাদ্যশিল্প, শিল্পের কাঁচামালসহ সম্ভাবনাময় খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। এ লক্ষ্যে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ থেকে অন্তত এক বিলিয়ন ডলারের পণ্য আমদানিতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।
‎
‎চেম্বার সভাপতি বাংলাদেশি ব্যাংকের ঋণপত্র (এলসি) সরাসরি গ্রহণের ক্ষেত্রে ইন্দোনেশীয় কোম্পানিগুলোর অনীহার বিষয়টি তুলে ধরে এ সমস্যা সমাধানে দুই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এবং ঢাকা-জাকার্তা সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ চালুর প্রস্তাব দেন।
‎
‎সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপ উন্নয়নের মাধ্যমে ইন্দোনেশিয়ার সহযোগিতায় রেল কোচ উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
‎
‎এ সময় ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ইন্দোনেশীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্র...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্...

image

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

৩

নিউজ ডেস্কঃ  দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়...

image

বঙ্গোপসাগরে লঘুচাপ, ফের ঘূর্ণিঝড়ের আভাস

৪

নিউজ ডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে...

image

সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় ...

৫

নিউজ ডেস্ক : আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী...

  • company_logo