• জাতীয়

আসিফ নজরুলের মোবাইল উদ্ধার কার্যক্রম নিয়ে যা বলল এসআরবি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান-২ এর (এসআরবি) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেছেন, ‘খুব কাছাকাছি গিয়েও’ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে না পেরে হতাশ এসআরবি। তিনি আরও বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এসআরবির এই কর্মকর্তা বলছেন, বুধবার গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুলের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও চালু ছিল। মিরপুরে স্যারের মোবাইলের খুব কাছাকাছি আমরা ছিলাম। ২২০ মিটার দূরে, চেষ্টা চলছিল।

তিনি আরও বলেন, কিন্তু দুর্ভাগ্য আর মিস কমিউনিকেশন বলতে হবে- এ ফাঁকে আসিফ নজরুল স্যার নতুন একটি সিম কিনে ফেলায় আগের সিমটি বন্ধ হয়ে গেলে হারিয়ে যাওয়া মোবাইলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে সোবহানবাগ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন আসিফ নজরুল। গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে তার মোবাইল ফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা।

এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং এসআরবি ঘটনার তদন্ত শুরু করে।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্র...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্...

image

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

৩

নিউজ ডেস্কঃ  দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়...

image

বঙ্গোপসাগরে লঘুচাপ, ফের ঘূর্ণিঝড়ের আভাস

৪

নিউজ ডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে...

image

সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় ...

৫

নিউজ ডেস্ক : আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী...

  • company_logo