ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন জামালপুরের মেলান্দহ থানার চৌকস সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ রুবেল মিয়া।
সম্প্রতি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর কাছ থেকে তিনি এ পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন।
ওয়ারেন্ট তামিল কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ অর্জনে মেলান্দহ থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। এএসআই রুবেলের এমন সাফল্য তাঁর পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...
পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

মন্তব্য (০)