প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বাড়ীর পাশের পুকুরের পানিতে তলিয়ে যাওয়া ৪ বছর বয়সি ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় ৮ বছর বয়সি খালাও প্রাণ হারিয়েছে।
খালা ইসরাত জাহান ইভা (৮) বেলাইচণ্ডী ইউনিয়নের জগন্নাথপুর সাদিকুল হকের মেয়ে। তার ৪ বছর বয়সি ভাগিনা রানা বাবু (৩) সালমান শাহের ছেলে।
আজ শুক্রবার দুপুরের দিকে সহমর্মিতার মর্মান্তিক প্রাণ হানির ওই ঘটনা ঘটেছে। সম্পর্কে তারা খালা ভাগিনা।
পাবর্তীপুর মডেল থানান ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, উঠোনে খেলার সময় পরিবারের সদস্যদের অসতর্কায় দুই শিশু খেলার সময় কোন এক সময়ে বাড়ীর পাশের পুকুরের পানিতে তলিয়ে মারা গেছে।
স্হানীদের ধারনা ভাগিনাকে তলিয়ে যাবার সময় তাকে বাঁচাতে পুকুরে নেমে নিজেও তলিয়ে প্রাণ হারিয়েছে শিশু খালা।
উপ পরিদর্শক নিপেন জানান, প্রতিবেশীরা প্রথমে পুকুরের পানিতে একজনের ভাসমান লাশ দেখতে পায়। পরে তল্লাসি চালিয়ে নিখোজ আরেক শিশুর লাশ উদ্ধার করেছে তারা।
এব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...
পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ প...

মন্তব্য (০)