• সমগ্র বাংলা

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহকারী অধ্যাপক ইমরুল কবির

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ২০২৬-এর “Community-led Adaptation and Climate Justice” শীর্ষক সেমিনারে অনলাইন বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (JSTU) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইমরুল কবির।

ইমরুল কবির একজন উদীয়মান গবেষক হিসেবে ইতোমধ্যে পরিচিতি অর্জন করেছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, সম্প্রদায় উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান ও উন্নয়ন। এ পর্যন্ত তাঁর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোট ১৯টি গবেষণা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা Wiley ও Elsevier-এর অধীন জার্নালগুলোতে তাঁর পাঁচটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেন। একই ইনস্টিটিউট থেকে তিনি থিসিসসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

ইমরুল কবির ২০২২ সালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা এবং জলবায়ু ন্যায়বিচারবিষয়ক গবেষণাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo