• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘুষ ও বিচারপ্রাথীদের হয়রানীর অভিযোগ এনেছেন বিএনপি এক নেত্রী।

আজ বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১৮সালে হয়রানীর উদ্দেশে পুলিশ তাকে গ্রেফতার করতে এসে না পেলে তার বোন আফরোজাকে ধরে নিয়ে যায় এবং মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়। মামলাটি ৯বছর ধরে চলমান এবং রায় অপেক্ষমান রয়েছে। কিন্তু মামলাটি নিস্পত্তির জন্য তার কাছে সংশ্লিষ্ট আদালতে পেশকার মোঃ মোক্তার আলী এক রাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু তাকে ঘুষ না দেয়ায় মামলাটির রায় প্রভাবিত হওয়ার শংখা করছেন তিনি।


অপরদিকে চলতি বছরের ৬ মে শাহনাজ খাতুন প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করায় ৫মাস তদন্ত শেষে গত ২১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এসময় সংশিষ্ট আদালতের পেশকার মোঃ মাসুদ তার কাছে ১৫হাজার টাকা ঘুষ দাবি করে বলেন, টাকা দেয়া হলে আসামীকে কারাগারে নেয়া হবে। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, জেলা জজ আদালতের নকল শাখায় মামলার নথি বা নকল সংগ্রহ করতে গেলে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। কিন্তু অর্থ প্রদান না করায় ওই আদালতের নকল শাখার প্রধান রুহুল আমিন ও শরিফা খাতুন নকল সরবরাহে
অযৌক্তিক বিলম্ব করছে। এব্যাপারে তিনি অভিযোগের জন্য বিচারকের সাথে সাক্ষাতের অনুমতি চেয়েও পাননি বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে আনীত অভিযোগসমূহ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এসময় তার ছোটবোন আফরোজা বেগম এবং আত্মীয় রেজওয়ান উপস্থিত ছিলেন।
এব্যাপারে পেশকার মোঃ মোক্তার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘুষ দাবির অভিযোগ মিথ্যা বলে দাবি।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo