• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্টেকহোল্ডার কনসাল‌টেশন সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সাটুরিয়ায় স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সালমা সিদ্দিকা মাহতাব, এনডিসি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক মিসেস নাহিদ সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় মানিকগঞ্জ জেলার পর্যটন সম্ভাবনা, ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর উন্নয়ন এবং পর্যটন খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

এ সময় সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদারবাড়িসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানকে পর্যটন সার্কিটের আওতায় এনে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তি এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরা হয়।

সভায় বক্তারা মানিকগঞ্জের ঐতিহাসিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় সংস্কৃতিকে কাজে লাগিয়ে পর্যটনশিল্পের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

স্টেকহোল্ডার কনসালটেশন সভায় সাটুরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন হস্তশিল্পের প্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo