• সমগ্র বাংলা

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি’র (এসভিএসএএইচ) নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান।

বুধবার (১১ নভেম্বর) বাকৃবির শিক্ষক কমপ্লেক্সে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের উপস্থিতিতে ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান দায়িত্ব হস্তান্তর করেন। 

বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খানসহ ভেটেরিনারি ও পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য দুই অনুষদকে একত্রে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রিকে শিক্ষা-গবেষণায় এগিয়ে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, ২০২৮ সালের জুন মাস পর্যন্ত ডিন হিসেবে দায়িত্ব পালনকালে নতুন এই স্কুলের পথচলাকে সফল, সুন্দর ও অর্থবহ করে তুলতে আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ ও দোয়া একান্তভাবে কামনা করছি। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমেই আমরা এই নতুন প্রতিষ্ঠানকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo