• সমগ্র বাংলা

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদস্য মো: তিতাস শেখ হত্যা মামলার আসামি মোঃ হোসেন প্রকাশ বক্কইন্যা(২০)কে গ্রেফতার  করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১৫। 

সে টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৫ নং রুমের বাসিন্দা মৃত কামাল হোসেন এর ছেলে।

১০ নভেম্বর)  মঙ্গলবার  আনুমানিক বেলা পৌনে ২  টার সময়  এসআরবি-১৫ টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল টেকনাফ উপজেলার  হ্নীলা ইউনিয়নের মুছনী বাজারস্থ জহির আহাম্মদ মার্কেটের সামনে থেকে তাকে আটক করে। 

এসআরবি-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক(মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক বক্কইন্যা সেনা সদস্য তিতাস হত্যার ঘটনায় দায়েরকৃত  মামলার এজাহার নামীয় ১৮নং আসামিকে মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo