ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজিরা দেন আখতারুজ্জামান।এদিকে এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য আগামী ১৫ ডিসেম্বর প্রতিবেদন জমার দিন রাখার তথ্য দেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।
গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চ-বাচ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
তাতে দেখা দেখা যায়, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বিমানবন্দরের ইউডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, ‘ঘাড় ধরে বের করে দেবত্র, ঘাড় ধরে বের করে দেবত্র। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?’
এ ঘটনায় ২ অক্টোবর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সন্ধ্যায় ঢাকার ক্যানটনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ৩ অক্টোবর তাকে এক দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গত ৩ নভেম্বর কারামুক্ত হন আখতারুজ্জামান।
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্...
নিউজ ডেস্কঃ দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়...
নিউজ ডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে...
নিউজ ডেস্ক : আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী...

মন্তব্য (০)