• সমগ্র বাংলা

জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা- বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুরা প্রতিনিধিঃ ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর একদল ব্যক্তি হঠাৎ মহাসড়কের গাড়িদহ এলাকায় জড়ো হন। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে পিকেটিং শুরু করেন। একপর্যায়ে একটি ভ্যানের ওপর বস্তা ও চট রেখে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। একটি ভ্যানের ওপর বস্তা ও চট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, শেরপুর থানা পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। তবে গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo