• খেলাধুলা

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও আজ দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল পাকিস্তান। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারত জিতলে কিংবা ড্র করলেই শেষ চারে জায়গা পাবে পাকিস্তান।

রোববার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পাকিস্তান। সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকাইল অরুণ আবদুল্লাহ।

দুই মিনিট পর জুনায়েদ আহমেদ শাহর পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর ব্যবধান কমানোর চেষ্টা করে মালদ্বীপ। তবে পাকিস্তানের রক্ষণ ও গোলরক্ষক ইউসুফ আহমেদ ভাটকে পরাস্ত করতে পারেনি তারা।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত প্রথমার্ধে করা তিন গোলের পুঁজি নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo