ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি::নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান - টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বিকালে লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা রাশেদুল হক প্রধান।
লালমনিরহাট জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দিবসের আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,১৫বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম,সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাইখুল আরিফিন,পৌর প্রশাসক আফরোজা খাতুন সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার বিভিন্ন সূচকের সার্বিক পরিসংখ্যান তুলে ধরা হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...
পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

মন্তব্য (০)