• সমগ্র বাংলা

মালয়েশিয়া পাচারের চেষ্টা: টেকনাফে ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে। 

টেকনাফ ব্যাটালিয়ন -২ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে। এর ফলে মানব পাচারচক্রের একটি অপচেষ্টা নস্যাৎ করার পাশাপাশি ৯ জন ভুক্তভোগীকে অনিশ্চিত, ঝুঁকিপূর্ণ ও জীবনসংহারী সমুদ্রযাত্রা থেকে রক্ষা করেছে।

জানা যায়, ৭ নভেম্বর শনিবার  সন্ধ্যা সাড়ে  ৬ টার দিকে  টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ  দক্ষিণ লম্বরীঘাট এলাকায় ২০-২৫ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে ১টি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে বিজিবির টহল দল নৌকাটিকে ধাওয়া করে। একপর্যায়ে মানব পাচারচক্রের ১০-১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে  মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করা হয়। 

এরা হলো উখিয়া বালুখালী ক্যাম্পের আমির হোসেন (৪৫),  ট্যাংখালী ১৩ নং ক্যাম্পের  মোঃ জীবন (১৯), জামতলী ১৫ নং ক্যাম্পের জান্নাত আরা (১৭), কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী গ্রামের আব্দুল খালেক (২৯),  ফয়সল করিম (১৬), চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের আরিফুল ইসলাম (২১), আহমদ নবী (২৩), মহেশখালী উপজেলার মুন্সি ডেইল গ্রামের  নুরুল ইসলাম (২২) ও উখিয়া উপজেলার মরিচ্য বাজারের  জাহিদ আলম (১৮)। 

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “মানব পাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।” 

উদ্ধারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo