• সমগ্র বাংলা

নড়াইলে আফরা নদীতে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার আকর্ষনীয় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে এলাকার হাজারো নারী-পুরুষ ভিড় জমান।

শনিবার বিকেলে নারীদের অংশগ্রহণে এ বাইচ প্রতিযোগিতায় মোট ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা অংশ নেন।

নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ও ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাসহ গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকার গুয়াখোলা-মান্দিয়ায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি স্বাস্থ্য বিষয়ক ড.এসএম জিয়াউদ্দিন হায়দার।এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির  সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট  নেওয়াজ হালিমা আরলি, সংসদ সদস্য মাহমুদা হাবিবা,বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মোঃ গনী উল আজম,নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস, অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

নারী নৌকা বাইচ প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম স্থান, হাতিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয় স্থান,রীনা বিশ্বাসের নৌকা তৃতীয় স্থান এবং মালিয়াটের  চম্পা গোস্বামীর নৌকা চতুর্থস্থান অর্জন করে।সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo