• সমগ্র বাংলা

মানবপাচারকারীদের আস্তানায় অভিযানে নিহত সেনা সদস্য ফরিদপুরের নিজ গ্রামে সমাহিত : টেকনাফ থানায় হস্তান্তর ৫৬ ভিকটিম জঙ্গলে পড়ে আছে তিনটি মৃতদেহ!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সেই আলোচিত এলাকা হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে তিন ডাকাতের মৃতদেহ পড়ে থাকার তথ্য পেয়েছে যৌথবাহিনীর সদস্যরা।

মৃতদেহ গুলো উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।

গত বৃহস্পতিবার  মানবপাচারে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের গুলিতে মো: তিতাস শেখ নামে এক সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচিত এলাকা লেদার গহীন পাহাড়ে যৌথ বাহিনী সদস্যরা তাদের অভিযান অব্যাহত রেখেছে।

তথ্য নিয়ে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) বিকালের দিকে হ্নীলা ইউনিয়নের অন্তর্গত লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ভিতরে তিনটি মৃতদেহ পড়ে থাকার তথ্য পায়। 

এরপর উক্ত তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল মৃতদেহ গুলো উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন, কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। অপহরণ ও মানব পাচার ক্ষ্যত এলাকা লেদার গহীন পাহাড়ে তিন ব্যক্তির মৃতদেহ থাকার খবর পেয়েছি। সেই মৃতদেহ গুলো উদ্ধার করার জন্য যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে  পৌঁছেছে। 

উল্লেখ্য- গত বৃহস্পতিবার হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় জিম্মি থাকা ভিকটিমদের উদ্ধার করতে গেলে পাচারকারী চক্রের সাথে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় অস্ত্রধারী অপরাধীদের ছোঁড়া গুলিতে তিতাস শেখ (২৭) নামে এক সেনা সদস্য নিহত হয়। তাকে বাহিনী ও রাস্ট্রীয় মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রামে শুক্রবার রাতে সমাহিত করা হয়। 

যৌথ অভিযানের সময় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা আস্তানায় আটক থাকা ৫৬ জন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়। যাদেরকে শুক্রবারে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। 

এবিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম  বলেন, টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা মানব পাচার ও অপহরণে জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূল করতে যৌথবাহিনীর চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।সংঘটিত ঘটনার সাথে জড়িত অপরাধীরা যতই বড় শক্তিশালী হোক না কেন সংশ্লিষ্ট বাহিনীর অভিযান থেকে রেহাই পাবেনা বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo