ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে পুরস্কার অর্জন করেছেন সাতকানিয়া থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জহিরুল ইসলাম। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
জানা গেছে, পুলিশের নিয়মিত দায়িত্বের পাশাপাশি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমে সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। এ দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাগত তৎপরতার ভিত্তিতে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
তাঁর এ অর্জনে সাতকানিয়া থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। সহকর্মীরা তাঁর এ সাফল্যকে পেশাগত দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পুরস্কার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...
পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

মন্তব্য (০)