• সমগ্র বাংলা

নড়াইলে সুপারি গাছ লাগানো কে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ১৫ বছর বয়সী ছেলে হাসিবুর শেখ আহত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার সময় হাসানুর শেখের স্ত্রী ছাইরা বেগম (৩২) বাড়ির উঠানে নতুন লাগানো সুপারি গাছে পানি দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের মৃত জব্বার শেখের ছেলে হাসদেল শেখ (৫৫), তার দুই ছেলে মামুন শেখ ও আরমান শেখ, মেয়ে তাসলিমা খানম এবং স্ত্রী এতে বাধা দেন। সুপারি গাছ বড় হলে তাদের উঠানে ছায়া পড়বে-এমন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে হাসদেল শেখ ও তার পরিবারের সদস্যরা রামদা, সড়কি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসানুর শেখ ও তার ছেলে হাসিবুরের ওপর হামলা চালান।  এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানুর শেখকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুল্লাহ হিমেল জানান, হাসানুর শেখের শরীরের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo