• সমগ্র বাংলা

‘মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র’, টানা তিন দিনের সংঘর্ষে আতঙ্কে মিরপুরের বাসিন্দারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ   আতঙ্ক আর থমথমে পরিবেশের মধ্যে দিন কাটাতে হচ্ছে বৃহত্তর মিরপুরের বাসিন্দাদের। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনে গত তিন দিন এই এলাকায় চলছে সংঘর্ষ। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হচ্ছে। এর ফলে মিরপুর ১০, ২, ১৪ ও ১১ নম্বর এলাকা জুড়ে বাসিন্দাদের আতঙ্কে ছড়িয়ে পড়েছে। অনেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা যায়।

মিরপুরের পূরবী এলাকার বাসিন্দা আবু হানিফ বলেন, ‘রবিবারের পর থেকে এই এলাকা মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। সকাল সকাল ঘুম না ভাঙতেই সাউন্ড গ্রেনেডের উচ্চ শব্দ, টিয়ারশেলের ঝাঁঝালো গন্ধে আমাদের অবস্থা চরমে পৌঁছেছে।’

তিনি বলেন, ‘সকাল থেকে বিকাল শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকার পরিবেশ থমথমে থাকছে। অনেকে ভয়ে বের হতে পারছে না। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতেও ভয় করছে।’

শরিফুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, ‘এই এলাকায় সাধারণ মানুষ ভয়ে বাড়ি থেকে বের হতে চাচ্ছে না। আন্দোলনকারীদের পুলিশ গ্রেফতার করছে। পুলিশে অলি-গলিতে এসে নানা কথা জিজ্ঞেস করছে। পুলিশ অনেককে আটকও করছে। এই আতঙ্ক ছড়িয়েছে।’

তিনি বলেন, ‘আমরা গত কয়েকদিন খুব আতঙ্কের মধ্যে আছি।’

কথা হয় মিরপুর-২ নম্বরের বাসিন্দা কাওসারের সঙ্গে। তিনি বলেন, ‘এই আন্দোলনে এই এলাকার কোনও মানুষ শান্তিতে নেই। যেহেতু সংঘর্ষ হচ্ছে সুতরাং মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক ঢুকে পড়েছে।’

গৃহিণী শরিফা বেগম বলেন, ‘আমরা একপ্রকার অবরুদ্ধ হয়ে আছি। সকালে বের হলে আতঙ্কের মধ্যে বের হতে হচ্ছে।’

তিনি বলেন, ‘গতকাল একবার বের হয়ে দ্রুত বাসায় আসতে হয়েছে। আর তো বের হতেই পারিনি। সব এলাকায় আতঙ্ক চলছে।’

সরেজমিনে দেখা য়ায়, অলিগলির ভেতরে চায়ের দোকান বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন নিষেধ করার কারণে চা দোকান বন্ধ রয়েছে বলে স্থানীয়রা জানান। এছাড়া রাস্তার পাশে অনেক বড় বড় দোকানপাটও বন্ধ দেখা যায়।’

 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo