• তথ্য ও প্রযুক্তি

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : অফিস, পরিবার, বন্ধুমহল কিংবা আবাসিক এলাকার নানা প্রয়োজনে অনেকেই একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন। এসব গ্রুপে প্রতিদিন শত শত মেসেজ আসায় গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে কেউ ব্যক্তিগতভাবে উল্লেখ করলে বা কোনো জরুরি তথ্য জানালে সেটি চোখ এড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে নতুন চারটি ফিচার চালু করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

প্রতিষ্ঠানটির ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পাবেন, নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে স্ট্যাটাস শেয়ার করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য সহজে সংরক্ষণ করতে পারবেন।

১. গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পাওয়া সহজ হবে

নতুন আপডেটে মেনশন ও রিপ্লাইয়ের জন্য বিশেষ ফিল্টার যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে গ্রুপে কেউ আপনাকে মেনশন করলে, আপনার মেসেজের উত্তর দিলে কিংবা @অল ট্যাগ ব্যবহার করলে সেই অপঠিত মেসেজগুলো এক জায়গায় দেখা যাবে।

ফলে প্রতিটি গ্রুপে আলাদাভাবে প্রবেশ করে দীর্ঘ কথোপকথনের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজতে হবে না। সহজেই প্রয়োজনীয় মেসেজ দেখে উত্তর দেওয়া যাবে।

২. নির্দিষ্ট গ্রুপে স্ট্যাটাস শেয়ার

নতুন গ্রুপ স্ট্যাটাস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গ্রুপের সদস্যদের সঙ্গে স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। আগে স্ট্যাটাস সাধারণত নির্ধারিত স্ট্যাটাস অডিয়েন্সের কাছে দৃশ্যমান হতো।

এখন কেউ চাইলে ভ্রমণের ছবি শুধু ভ্রমণসংক্রান্ত গ্রুপের সদস্যদের দেখাতে পারবেন। অন্য সদস্যরাও সেই স্ট্যাটাস দেখতে, প্রতিক্রিয়া জানাতে এবং নিজেদের আপডেট শেয়ার করতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো এসব পোস্টও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

৩. গুরুত্বপূর্ণ মেসেজ অনির্দিষ্টকাল পিন করে রাখা

গ্রুপে প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পেতে মেসেজ পিন করার সুবিধা রয়েছে। তবে আগে নির্দিষ্ট সময়ের জন্য মেসেজ পিন করে রাখা যেত। নতুন আপডেটে সেই সময়সীমা তুলে দেওয়া হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ মেসেজ অনির্দিষ্টকাল পিন করে রাখা যাবে।

আবাসিক এলাকার গ্রুপে বাড়ির রক্ষণাবেক্ষণ খরচের তথ্য কিংবা অফিসের গ্রুপে মিটিংয়ের লিংক ও প্রয়োজনীয় নির্দেশনা পিন করে রাখা যাবে।

৪. নতুন সদস্যদের পুরোনো কথোপকথন দেখার সুযোগ

গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে আগের গুরুত্বপূর্ণ আলোচনা বুঝতে অনেক সময় সমস্যা হয়। নতুন সুবিধায় সদস্য যুক্ত হওয়ার পরও তাকে আগের কথোপকথনের কিছু অংশ দেখানো যাবে। এজন্য চ্যাটে ওই সদস্যের নামের ওপর ট্যাপ করে প্রয়োজনীয় মেসেজ শেয়ার করতে হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এভাবে শেয়ার করা মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

আরও যেসব সুবিধা রয়েছে

নতুন ফিচারের পাশাপাশি হোয়াটসঅ্যাপে গ্রুপ সদস্যকে ব্যক্তিগতভাবে উত্তর দেওয়া, পোল তৈরির সময় প্রত্যেকের জন্য একটি করে উত্তর নির্ধারণ এবং সদস্যদের পরিচয় বা দায়িত্ব বোঝাতে বিশেষ ট্যাগ যুক্ত করার সুবিধাও রয়েছে। 

নতুন এসব সুবিধার ফলে একাধিক গ্রুপের কথোপকথন সামলানো, গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় বার্তায় দ্রুত সাড়া দেওয়া আগের তুলনায় সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: নিউজ ১৮

মন্তব্য (০)





image

‎বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ব্যবহারকারীরা বিপা...

১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিভিত্...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

  • company_logo