• খেলাধুলা

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক:  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিনই দুশ্চিন্তায় পড়েছে দল।

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম অনুশীলনে চোট পেয়েছেন। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেট সেশনে ব্যাটিং করার সময় তার হাতে আঘাত লাগে। চোট পাওয়ার পর মাঠেই তার হাতে বরফ দেওয়া হয়। এরপর অনুশীলন ছেড়ে চলে যান তিনি।

মুশফিকের চোট কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফলে প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মুশফিকের না খেলার মতো কোনো পরিস্থিতির কথা তিনি শোনেননি। তার ভাষায়, ‘এখন পর্যন্ত ঠিক আছে। এমন কিছু শুনিনি যে খেলতে পারবে না।’

এদিকে চোট কাটিয়ে ফেরা লিটন দাসের খেলা নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। অনুশীলনে ব্যাটিং ও কিপিং—দুটিই করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। তবে তার ফিটনেস নিয়ে ফিজিও ও ট্রেনারের চূড়ান্ত প্রতিবেদন তখনো পাওয়া যায়নি।

লিটনের বিষয়ে শান্ত বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখনো ভালো আছে। ফিজিও-ট্রেনার এখনো রিপোর্ট দেয়নি। সব ঠিকঠাক থাকলে খেলবে। এখনো শতভাগ রিপোর্ট পাইনি। যদিও প্র্যাকটিসে ব্যাটিং-কিপিং সবই করেছে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে ভালো ফল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রথম টেস্টের আগে মুশফিক ও লিটনের শারীরিক অবস্থা নিয়ে দলের বাড়তি সতর্কতা স্বাভাবিকভাবেই বাড়ছে। শেষ পর্যন্ত দুজনই একাদশে থাকবেন কি না, তা নির্ভর করছে তাদের ফিটনেস পরিস্থিতির ওপর।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo