• খেলাধুলা

বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সফল সমাপ্তি

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সফল সমাপ্তি হয়েছে। আজ বিকেলে সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এর আগে তিনি ক্যাম্পে প্রশিক্ষণরত খুদে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, তাদের প্রশিক্ষণের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন এবং তাদের উৎসাহিত করেন। এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ তার সাথে ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব বর্তমান সরকারের ”ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”স্লোগানের ছায়াতলে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বাছাইকৃত প্রতিভাবান খুদে খেলোয়াড়েরা ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকাকে সমুন্নত রাখবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রাথমিক পর্যায় থেকেই পরিকল্পিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে তরুণ খেলোয়াড়েরা নিজেদের ক্রীড়া প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটাতে সক্ষম হবে। তিনি দেশব্যাপী যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত ও ঐক্যের জাতি গঠনে এগিয়ে যাবার আহবান জানান।

 উল্লেখ্য প্রশিক্ষণ ক্যাম্পে মোট ২২৭ জন খেলোয়াড় অংশ নেন  এবং এদের মধ্যে ৪০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়, যারা আগামীতে বিকেএসপির দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ  ভর্তি হওয়ার সুযোগ পাবে। 

নতুন কুঁড়ি স্পোর্টসের এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় খুদে খেলোয়াড়দের ক্রীড়া প্রতিভা বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য যোগ্য ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা। বিকেএসপির প্রশিক্ষণ পরিবেশ ও বিশেষজ্ঞ তত্ত্বাবধানের মাধ্যমে এসব খেলোয়াড়ের ক্রীড়া নৈপুণ্য উন্নয়নের পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায় ও দলগত চেতনা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হলে এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যায়।

এর আগে প্রতিমন্ত্রী ফুটবল মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ও বিকেএসপির ফুটবলারদের মেধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করেন।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo