• খেলাধুলা

লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : হিপ জয়েন্টের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে লিটনের খেলা নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার সংবাদ সম্মেলনে লিটনের ফিটনেস ও খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সিমন্স জানান, তার জানা অনুযায়ী লিটন খেলার জন্য প্রস্তুত।

আগামী দুই দিনে পরিস্থিতির কোনো পরিবর্তন হলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। আপাতত লিটনকে মাঠে নামানোর বিষয়ে আশাবাদী কোচ।

হিপ জয়েন্টে অস্বস্তির কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন লিটন। পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে ওই সিরিজ দিয়েই তার নতুন যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চোটের কারণে সেটি সম্ভব হয়নি। দেশে ফেরার পর তার শারীরিক পরীক্ষা করানো হয়। স্ক্যানে কিছু সমস্যা ধরা পড়লেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই উইকেটকিপার-ব্যাটার।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন লিটন। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে অর্ধশতক এবং দ্বিতীয় ইনিংসে শতক হাঁকিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। পাশাপাশি উইকেটের পেছনেও ডিসমিসালের রেকর্ড গড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo