ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে রোববার দিবাগত রাতের এল ক্লাসিকোয় খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফ্লুতে আক্রান্ত হওয়ায় ম্যাচের ঠিক আগে দল থেকে ছিটকে গেছেন তিনি।
রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, স্প্যানিশ লিগের দশম রাউন্ডে রোববার সন্ধ্যায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ফ্লুজনিত উপসর্গের কারণে শেষ মুহূর্তে অনুপস্থিত থাকবেন কোর্তোয়া।
তার পরিবর্তে গোলরক্ষক ইলিয়া ভলোশিনকে দলে অন্তর্ভুক্ত করেছে মাদ্রিদ। তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে গোলবারের নিচে ইউক্রেনের আন্দ্রি লুনিনেরই মূল একাদশে থাকার সম্ভাবনা বেশি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন কোর্তোয়া। এসব ম্যাচে ১৪টি গোল হজম করেছেন তিনি এবং ক্লিনশিট রাখতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে।
এল ক্লাসিকোর আগে নয় ম্যাচ শেষে লা লিগার পয়েন্ট টেবিলে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...
স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...
নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

মন্তব্য (০)