ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির গড়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। মাত্র ১৫ বছর ২১১ দিন বয়সে কিউইদের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলে পেছনে ফেলেছেন বাংলাদেশের মোহাম্মদ শরীফ ও ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
ক্রাইস্টচার্চের ম্যাচে টস জিতে আগে বোলিং বেছে নেন ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সিরিজের প্রথম ম্যাচে একাদশে জায়গা পাননি বৈভব। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে কুঁচকির চোটে ছিটকে যান ঈশান কিশান। তার জায়গায় সুযোগ পান ১৫ বছরের এই তরুণ, আর ব্যাটিং করার সুযোগ পান তিন নম্বরে।
মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন ইতিহাসের অংশ হয়ে যান বৈভব। নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারদের তালিকার একদম ওপরে উঠে আসেন তিনি। এর আগে ২০০১ সালের ১৮ ডিসেম্বর হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের মোহাম্মদ শরীফের, তখন তার বয়স ছিল ১৬ বছর ৬ দিন। বৈভব সেই রেকর্ডও টপকে গেছেন।
নিউজিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক অভিষেকের বয়সের হিসাবেও শচীনকে ছাড়িয়ে গেছেন বৈভব। শচীন কিউইদের মাটিতে অভিষেক করেছিলেন ১৬ বছর ২৮৪ দিন বয়সে, সেখানে বৈভবের বয়স মাত্র ১৫ বছর ২১১ দিন।
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...
স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...
নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

মন্তব্য (০)