• খেলাধুলা

আর্জেন্টিনা ম্যাচের আগে স্থায়ী কোচ নিয়োগ দিল কোস্টারিকা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে জাতীয় দলের স্থায়ী কোচ নিয়োগ দিয়েছে কোস্টারিকা। দেশটির সাবেক অধিনায়ক ব্রায়ান রুইজকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে কোস্টারিকান ফুটবল ফেডারেশন। ২০৩০ বিশ্বকাপে দলকে জায়গা করে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন ৪১ বছর বয়সি এই কোচ।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিলেন রুইজ। কনকাকাফ নেশনস লিগে নিকারাগুয়াকে ৩-০ এবং হাইতিকে ২-০ গোলে হারায় তার দল। এই সাফল্যের পরই তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিল ফেডারেশন।

গত সেপ্টেম্বরে আর্জেন্টাইন কোচ ফের্নান্দো বাতিস্তা বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান রুইজ। এর আগে মিগেল এররেরার অধীনে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি কোস্টারিকা। এবার ২০৩০ বিশ্বকাপে ফেরার চ্যালেঞ্জ তার সামনে। 

খেলোয়াড়ি জীবনে কোস্টারিকার গুরুত্বপূর্ণ মুখ ছিলেন রুইজ। ২০১৪, ২০১৮ ও ২০২২ টানা তিন বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনি। ২০২২ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগে খেলেছেন টুয়েন্তে, পিএসভি আইন্দহফেন, ফুলহাম, স্পোর্টিং লিসবন ও সান্তোসের মতো ক্লাবে।

কোচিং স্টাফেও সাবেক সতীর্থদের রেখেছেন রুইজ। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে কাজ করবেন কোস্টারিকার সাবেক আন্তর্জাতিক ফুটবলার উইলমার লোপেজ ও ক্রিস্তিয়ান বলানিয়োস। ওয়ার্ডি আলফারোও কোচিং স্টাফে যোগ দেবেন। ফেডারেশনের তথ্য অনুযায়ী, তিনি জানুয়ারিতে দায়িত্ব নেবেন। ভিডিও বিশ্লেষক হিসেবে থাকছেন আরিয়েল গনসালেস।

স্থায়ী কোচ হিসেবে আগামী মাসে প্রথম পরীক্ষায় নামবেন রুইজ। ১৩ নভেম্বর ইকুয়েডর এবং চার দিন পর আর্জেন্টিনার বিপক্ষে তাদের মাঠে প্রীতি ম্যাচ খেলবে কোস্টারিকা। 

 

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo