• খেলাধুলা

‎ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্কঃ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঢাকা পা রেখেছেন। যদিও কোনো আনুষ্ঠানিক সফর নয়, ভুটান যাওয়ার পথে কিছুক্ষণের জন্য ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। 
‎ফিফা সভাপতির সম্ভাব্য আগমনকে সামনে রেখে গতকাল বেশ ব্যস্ত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। যদিও তখন তার আসা নিয়ে ধোঁয়াশা ছিল। শেষমেশ ইনফান্তিনো ঢাকাতে এলেন আজ।
‎
‎খুব বেশিক্ষণের জন্য ঢাকায় থাকবেন না তিনি। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় পা রেখেছেন। ঘণ্টা দুয়েকের মতো থেকেই তিনি ভুটানের বিমানে উঠবেন।
‎
‎আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে অবস্থান করেছেন ফিফা সভাপতি। সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের অন্য সহ-সভাপতিরা।
‎
‎ফিফা সভাপতি মরক্কো থেকে এসেছেন ঢাকায়। তার মূল গন্তব্য ভুটানের রাজধানী থিম্পুতে। তবে মরক্কো থেকে থিম্পুর যাওয়ার সরাসরি ফ্লাইট নেই, যে কারণে তাকে এখানে বিরতি নিতে হয়েছে।
‎
‎ফিফা সভাপতি অবশ্য পূর্ণাঙ্গ সফরে একবার ঢাকায় এসেছিলেন। ২০১৯ সালে এই অক্টোবরেই তিনি বাফুফেতে আসেন।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo