• তথ্য ও প্রযুক্তি

এআই এজেন্টের জন্য ফিগমার নতুন ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নকশা ও ওয়েবসাইট তৈরির কাজ আরও নিয়ন্ত্রণযোগ্য করতে নতুন কয়েকটি সুবিধা এনেছে ডিজাইন প্ল্যাটফর্ম ফিগমা। এর মধ্যে রয়েছে নকশার নিয়ম লিখে রাখার জন্য মার্কডাউনভিত্তিক এডিটর, কোড যুক্ত করে ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরির সুবিধা এবং ওয়েবসাইটের কনটেন্ট ব্যবস্থাপনার নতুন সংযোগ।
‎
‎মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় শুরু হওয়া কনফিগ সম্মেলনের ভারতীয় সংস্করণে এসব ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত বুধবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
‎
‎ফিগমার নতুন ফিচারটির নাম ‘ফিগমা স্পেকস’। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তার ব্র্যান্ডের নকশার ভাষা, নির্দেশনা ও নিয়ম সহজ ভাষায় লিখে রাখতে পারবে। এই নথি ডিজাইনারদের পাশাপাশি এআই এজেন্টের জন্যও নির্দেশিকা হিসেবে কাজ করবে। ফলে এআই দিয়ে নকশা তৈরির সময় ব্র্যান্ডের নির্ধারিত নিয়ম অনুসরণ করা সহজ হবে।
‎
‎ফিগমা স্পেকস আলাদা ফাইল হিসেবে রাখা যাবে। আবার ডিজাইনের ক্যানভাসের মধ্যেও এটি ব্যবহার করা যাবে। এতে ক্যানভাসের বিভিন্ন উপাদান, কোডের অংশ এবং ফিগজ্যাম ডায়াগ্রাম যুক্ত করার সুবিধা রয়েছে। পাশাপাশি ডিজাইন লাইব্রেরি, কোড লাইব্রেরি ও নকশাবিষয়ক নির্দেশনাও এক জায়গায় রাখা যাবে। এতে এআই এজেন্টগুলো কাজের সময় প্রয়োজনীয় তথ্য ও নিয়ম অনুসরণ করতে পারবে।
‎
‎ফিগমা ক্যানভাসে কোড যুক্ত করার সুবিধাটিও এবার পাবলিক বেটায় উন্মুক্ত করছে। এর মাধ্যমে নকশার ওপর সরাসরি কোড যোগ করে আরও ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরি করা যাবে। ব্যবহারকারীরা এআই এজেন্টকে কোনো নকশা থেকে কোড তৈরি করতে বা কোডের নির্দিষ্ট অংশ পরিবর্তন করতেও বলতে পারবেন।
‎
‎ফিগমার প্রধান ডিজাইন কর্মকর্তা লোরেদানা ক্রিসান বলেন, সফটওয়্যার দলগুলো কী তৈরি করবে এবং কোন পণ্য বাজারে ছাড়বে তা নির্ধারণের জায়গা হিসেবে ফিগমাকে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। তার মতে, এআইয়ের কারণে কোড তৈরির পরিমাণ অনেক বেড়েছে। তবে সেই অনুপাতে বাজারে নতুন পণ্য বা ফিচার প্রকাশের সংখ্যা বাড়েনি।
‎
‎এ ছাড়া ফিগমার মডেল কনটেক্সট প্রটোকল (এমসিপি) সমর্থনে ২০টির বেশি নতুন টুল যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে ওপেন কোড, ডায়া, গ্রোক বট এবং ভারতের এআই স্টার্টআপ সারভামের টুল।

‎ফিগমা গত বছর ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পে-লোড অধিগ্রহণ করে। এবার সেটিকে ফিগমা মেকের সঙ্গে যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এতে এআই দিয়ে তৈরি ডায়নামিক ওয়েবসাইটের কনটেন্ট সরাসরি ব্যবস্থাপনা করা যাবে।
‎
‎যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবহারকারীর সংখ্যার হিসাবে ভারত ফিগমার সবচেয়ে বড় বাজার। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শীর্ষ ১০০ কোম্পানির ৪০ শতাংশ ফিগমা ব্যবহার করে।

মন্তব্য (০)





image

‎বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ব্যবহারকারীরা বিপা...

১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিভিত্...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

  • company_logo