• খেলাধুলা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। আজ ভোরে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর মনুমেন্তাল স্টেডিয়ামে বিদায়ী বক্তব্যে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে কথা বলেন এই সুপারস্টার। 

মেসি কথা বলেন সবশেষ ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়েও। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারে আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি আর্জেন্টিনা। ১২০ মিনিটের ম্যাচে মেসিও নিজের সেরাটা দিতে পারেননি। 

বিশেষ করে ম্যাচের পর ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে কেন্দ্র করে গুঞ্জন আরও বাড়ে। সেখানে মেসিকে ‘সবাই শান্ত হও’ বলতে শোনা যায়। এরপরই ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে কোনো ঘটনা ঘটেছিল কি না, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়। বিষয়টি নিয়ে পরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিও ব্যাখ্যা দিয়েছেন। এবার মেসিও বিদায়ী বক্তব্যে সেই সময়কার পরিস্থিতি পরিষ্কার করলেন।

মেসির দাবি, বিশ্বকাপের শেষদিকে দলের ওপর প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপ ছিল। তার ভাষায়, ‘সর্বশেষ বিশ্বকাপে অনেক বড় ধকল গেছে। আমরা আবারও পুরো দেশের স্বপ্ন পূরণের খুব কাছে চলে গিয়েছিলাম। স্বপ্নটা ছিল আবার বিশ্বকাপ জেতা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে ছিলাম।’

মেসি আরও বলেন, ‘অদ্ভুত কিছু ঘটেনি। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটা আমাদের জন্য ছিল প্রচণ্ড চাপের। বিশ্বকাপের পর অনেক তত্ত্ব আর নানা রকম গল্প ছড়িয়েছে। মানসিক ও শারীরিকভাবে আমরা সীমার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আমাদের সব সতীর্থকে নিয়ে আমরা সমস্ত শক্তি দিয়ে লড়েছি।’

অর্থাৎ ফাইনালের আগে দলের মধ্যে বড় কোনো দ্বন্দ্ব বা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, এমন ধারণা নাকচ করলেন মেসি। বরং টানা কঠিন ম্যাচ, মানসিক চাপ এবং বিশ্বকাপ জয়ের প্রবল প্রত্যাশাই শেষ ম্যাচে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।

বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচে অবশ্য মেসি ছিলেন দুর্দান্ত। আর্জেন্টিনার ৩-০ জয়ে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন তিনি। পেনাল্টি থেকে করা গোলটি ছিল জাতীয় দলের হয়ে তার ১২৬তম।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo