ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী, তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রকে প্রথমে আস্থা পুনর্নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রথমে যুক্তরাষ্ট্রকে দেখাতে হবে যে তেহরানের সরকার বা প্রশাসনকে উৎখাত করার কোনো অভিপ্রায় তাদের নেই। ওয়াশিংটন সত্যিই কোনো মীমাংসা চাইছে কি না?। আমেরিকার উদ্দেশ্য হলো আমাদের প্রশাসনকে উৎখাত করা।
তিনি আরও বলেন, ইসরায়েল তাদের নিজেদের ভাষণেই একথা বলে তারা যা করছে তা হলো সরকারকে নিষ্ক্রিয় করে দেওয়া, আলোচনা করা নয়।
পেজেশকিয়ান বলেন, আপনারা কি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিই আমাদের সাথে সমস্যা সমাধানে আগ্রহী? তাহলে আলোচনার মাঝখানে কেন তারা আমাদের ওপর বোমা ফেলে? কেন তারা এসে আমাদের বিজ্ঞানী, কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করে?
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)