• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন যে ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট, দেশটিতে যেমন যুদ্ধ মোকাবিলার পূর্ণ প্রস্তুতি রয়েছে, তেমনি কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে। 

তিনি পরিষ্কার করে বলেছেন যে ইরান নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রই যুদ্ধ চাচ্ছে। 

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি এই মন্তব্য করেন। তিনি জানান, তার এই সফরের মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালি এবং চলমান যুদ্ধ নিয়ে ইরানের সুনির্দিষ্ট অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরা। 

সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে এবং এই প্রণালি চালু করতে হলে সেই শর্তগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। 

কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে তাদের সাত দফার পরিকল্পনা পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য যা-ই হোক না কেন, তারা এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি আনুষ্ঠানিক মার্কিন উত্তরের অপেক্ষায় রয়েছেন। 

সোমবার কাতারের মধ্যস্থতাকারীর সঙ্গে তাদের পুনরায় বৈঠক হয়েছে এবং কাতারি পক্ষ মার্কিন পক্ষের নিকট এই মতামতগুলো তুলে ধরে চূড়ান্ত উত্তরের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরাগচি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরান আত্মবিশ্বাস ও শক্তির সঙ্গে নিজেদের স্বার্থ রক্ষা করে চলেছে এবং কোনো উত্তর আসলে তেহরান সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে। 

মন্তব্য (০)





  • company_logo