• প্রশাসন

‎৪ জেলায় নতুন পুলিশ সুপার

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসব জেলার বর্তমান পুলিশ সুপারদেরও বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
‎
‎প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুজ্জামানকে নেত্রকোনার পুলিশ সুপার করা হয়েছে। নেত্রকোনার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে।
‎
‎পুলিশ অধিদপ্তরের ঢাকার এআইজি জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবাকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবিতে বদলি করা হয়েছে।
‎
‎এ ছাড়া র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার করা হয়েছে। রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবাকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
‎
‎মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।
‎
‎অন্যদিকে, পুলিশ অধিদপ্তরে রিপোর্টিংরত পুলিশ সুপার মো. নুরুল আমিন হাওলাদারকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।
‎
‎প্রজ্ঞাপনে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo