• প্রশাসন

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম পিপিএম-সেবা পদকে ভূষিত ‎

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

‎নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মোহাম্মদ ইব্রাহীম তাঁর অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ,প্রশংসনীয়, উদ্ভাবনী ও সেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এবার ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল-পিপিএম (সেবা)’ পদকে ভূষিত হয়েছেন।

‎ইব্রাহীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর প্রতিযোগিতামূলক ৩১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন।
‎বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ, খুলনা জেলা, মাগুরা জেলা, পিরোজপুর জেলা, নোয়াখালী জেলা ও বরগুনা জেলায় অত্যন্ত সুনাম, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। প্রতিটি কর্মস্থলেই তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
‎
‎চট্টগ্রাম জেলায় যোগদানের পর থেকেও তিনি মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমন ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।পাশাপাশি পুলিশি সেবা সাধারণ মানুষের কাছে  পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য যে, তিনি গত বছর ও দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ "পুলিশ ফোর্স এক্সেমম্প্লারি গুড সার্ভিস ব্যাজ" প্রাপ্ত হন। সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত মোট ৯২ জন পুলিশ সদস্যকে পুলিশ পদক প্রদান সংক্রান্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo